Sun - Thu 9:00am - 4:00pm
info@bgvo.org
Visit Us
বরিশাল শহীদ মিনারে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

বরিশাল শহীদ মিনারে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

গত ১৬ মে ২০২৬, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি চলাকালীন মাননীয় মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ নিজ হাতে শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন এবং উপস্থিত সবাইকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।